প্রাইভেসি পলিসি
আমরা যা সংগ্রহ করি
অ্যাকাউন্ট খোলার সময় নাম, ইমেইল, ফোন নম্বরের মতো তথ্য নেওয়া হয়। Google বা Facebook দিয়ে সাইন আপ করলে প্রোভাইডার থেকে নাম, ইমেইল ও প্রোফাইল ছবি পাওয়া যায়। ব্যবহারের সময় প্রোডাক্ট, বিক্রি ও কর্মীর তথ্যও সংরক্ষণ হয় — শুধু আপনার নিজের ব্যবসার জন্য।
কীভাবে ব্যবহার হয়
এই তথ্য সেবা চালু রাখতে, বিলিং (বিকাশ/এসএসএলকমার্স) প্রসেস করতে আর সাপোর্ট দিতে ব্যবহার হয়। তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না।
নিরাপত্তা
পাসওয়ার্ড ও পেমেন্টের সংবেদনশীল তথ্য এনক্রিপ্ট করে রাখা হয়। আমরা যুক্তিসঙ্গত নিরাপত্তা ব্যবস্থা নিই, তবে কোনো সিস্টেমই শতভাগ নিরাপদ নয়।
আপনার অধিকার
আপনি যেকোনো সময় আপনার ডেটা দেখতে, এক্সপোর্ট করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন — সাপোর্ট টিমে যোগাযোগ করুন।
POS