শর্তাবলি

১. শর্তাবলি গ্রহণ

KarjoKrom ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলিতে সম্মত হচ্ছেন। সম্মত না হলে সেবাটি ব্যবহার করবেন না।

২. অ্যাকাউন্ট

আপনার অ্যাকাউন্টের তথ্য সঠিক ও নিরাপদ রাখার দায়িত্ব আপনার। অ্যাকাউন্টের অধীনে যা কিছু ঘটে তার জন্য আপনি দায়ী থাকবেন।

৩. সাবস্ক্রিপশন ও বিলিং

মডিউলের বিল প্রিপেইড ওয়ালেট থেকে অথবা সরাসরি বিকাশ/এসএসএলকমার্সে কাটা হয়। অটো-রিনিউ চালু থাকলে ওয়ালেট ব্যালেন্স থেকে মেয়াদ শেষ হওয়ার আগে নিজে থেকেই রিনিউ হবে। ১৪ দিনের ফ্রি ট্রায়ালে কোনো কার্ড লাগে না।

৪. ডেটা ও এক্সপোর্ট

আপনার প্রোডাক্ট, বিক্রি ও গ্রাহকের ডেটা আপনার। অ্যাকাউন্ট বন্ধ করলে বা ট্রায়াল শেষ হলে আপনার ডেটা এক্সপোর্ট করার সুবিধা দেওয়া হয়।

৫. পরিবর্তন

এই শর্তাবলি সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। বড় কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেব।